টাংগাইল গোপালপুরে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ৬ বছরে এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার বাবলু রহমান (৫০) নামে যুবক আটক করেছে র্যাব ১২।
আটকৃত বাবলু রহমান উপজেলার আলমনগর ইউনিয়নের বয়রাপাড়া গ্রামে মৃত মকবুল হোসেনের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গালের কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম তালাত বলেন, শুক্রবার দুপুরে শিশুটি বাবলুর বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাবলূ তাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ি ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাবলু পালিয়ে যায়। পরে শিশুর বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবারই অভিযোগ দায়ের করেন।
তিনি আরো বলেন শনিবার সকালে অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়েছে। আসামী বাবলুকে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি