কালিহাতীর-হামিদপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক মিন্টু সরকারের নিজ অর্থে পৌরসভা এলাকার কর্মহীন অটো টেম্পু,ভ্যান,অটো রিক্সা,মিনিবাস,মাইক্রোবাস,হাইচ চালকসহ বিভিন্ন প্রকার যানবহন চালকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে আসছে।সম্প্রতি আর এস উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী তার খাদ্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনছান আলী,পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য-সচিব সায়েম মমল্লিক মিলন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,সেচ্ছাসাবক লীগ নেতা শহিদুল ইসলাম,কালিহাতী কাচা বাজার বনিক সমিতির সভাপতি শেখ রাজিব প্রমুখ।তার পর থেকে মিন্টু সরকার বাড়ি বাড়ি ঘুরে কর্মহীন শ্রমিকদের তালিকা তৈরী করে চাল,ডাল,তেলসহ বিভিন্ন খাদ্য সহায়তা বিতরণ করে আসছেন।
মিন্টু সরকার জানান,দেশের এই সংকটময় সময়ে মানবেতর জীবনযাপন করা কালিহাতী পৌরসভার একটি মানুষও না খেয়ে থাকবেনা।আল্লাহ আমাকে যত দিন সুযোগ দেন আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে প্রধানমন্ত্রীর ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ার সহায়ক হয়ে পৌরসভার কর্মহীন মানুয়ের পাশে থাকার চেষ্টা করবো।
বার্তা বাজার/এম.সি