সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটিরও বেশি মানুষ!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দাবী করছে সারা বিশ্বে কমপক্ষে ১১ কোটির মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কারন হিসাবে তারা বলছে, অনেকের দেহে করোনা আক্রমণ করলেও তা কোনো উপসর্গ দেখায়নি। তিনি হাসপাতালেও যাছেন না পরীক্ষাও করছেন। ফলে তার নামও অন্তর্ভুক্ত হচ্ছে না আক্রান্তের তালিকায়।

তবে স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই গবেষণা শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশ করা হলেও তা বিশেষজ্ঞরা মূল্যায়ন করেন নি।

ওই গবেষকরা ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা কাউন্টির প্রায় সাড়ে ৩ হাজার ব্যক্তির ওপর পরীক্ষা চালিয়ে বলছেন, প্রকৃত করোনাক্রান্তের সংখ্যা আমাদের সবার হিসাবের চেয়ে ৫০ থেকে ৮৫ গুণ বেশি।

স্টানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে, সান্তা ক্লারায় ৪৮ হাজার থেকে ৮১ হাজার মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে। এই সংখ্যা সেখানে করোনায় আক্রান্ত সরকারি হিসাবের চাইতে বহুগুণ বেশি।

তারা জানায়, মানবদেহের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা অ্যান্টিবডির কারণেই এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে এখনও করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। তবে পরীক্ষার মাধ্যমেই বিপুলসংখ্যক মানুষের করোনায় আক্রান্ত হওয়ার দাবি করছেন ওই মার্কিন গবেষকরা।সূত্র: দ্যা গার্ডিয়ান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর