জাপানের ওগাসাওয়ারা দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানী টোকিও থেকে দক্ষিণে অবস্থিত এই দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে পুরো দ্বীপটি কেঁপে উঠলেও বড় ধরনের কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামিরও কোনও সতর্কতা জারি করা হয়নি। এ খবর এপি’র।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানান, শনিবার রাতে জাপানে আঘাত করা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। এটির উৎপত্তি জাপানের শিজোউকা নামক এলাকা থেকে ৮৮৫ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশে। শিজোউকা নামক এলাকাটি ভূকম্পন অনুভূত এলাকা ওগাসাওয়ারা দ্বীপ থেকে পশ্চিমে অবস্থিত।
বার্তাবাজার/এমকে