গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় করোনার উপসর্গ নিয়ে সাইমা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেছেন ।
আজ (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ঐ শিশুটি মারা যান। নিহত শিশুটি টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গ উত্তর পাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে ৩ দিন যাবত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইসএফপিও) ডা. মো. জসিম উদ্দিন বার্তা বাজারকে বলেন, নিহত ঐ শিশুর নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করছি। এছাড়া ঐ পরিবারের লোকেদের হোম কোয়ারান্টাইন মেনে চলার অনুরোধ করা হয়েছে।
এর আগে জেলার সদর উপজেলাসহ , কাশিয়ানী, মুকসুদপুরও টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হলো।
বার্তা বাজার/এম.সি