ব্রাহ্মনবাড়িয়ায় মাওলনা যুবায়ের আনসারীর জানাজায় হাজার হাজার লোক সমাগমের ঘটনায় সরাইল থানার ওসির পর এবার সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সাথে প্রত্যাহার করা হয়েছে নুরুল হক নামের এক এসআইকে । একইসাথে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
মহামারি করোনা সংক্রমণের অত্যন্ত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লোক সমাগম হয়। এ ব্যাপারে কার্যকর ভূমিকা নিতে না পারায় লকডাউন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের এই কর্মকর্তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে, একই জনসমাগমে কার্যকর ভূমিকা নিতে না পারায় প্রত্যাহার করা হয় সরাইল থানার ওসি শাহাদাত হোসেন টিটুকে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। একই সাথে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন।
গত শনিবার(১৮ মার্চ) সকালে ওই জানাজা অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, এই সমাবেশের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বহুগুনে বেড়েছে।
বার্তাবাজার/এসজে