বেনাপোল বড় আঁচড়ায় সর্দি জ্বরে শিশুর মৃত্যু: গোপনে দাফন, বাড়ী লকডাউন

যশোর বেনাপোল বড়আঁচড়া গ্রামে একই পরিবারের দুই বোন জ্বরে আক্রান্তের পর এক জনের মৃত্যু খবর পাওয়া গেছে।তবে শিশুটি করোনায় আক্রান্ত কি না তা কেউ নিশ্চিত করতে পারেনি। শুক্রবার রাতে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যাওয়ার পর মনিরামপুর উপজেলায় তার গ্রামের বাড়িতে গোপনে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

শার্শা উপজেলা প্রশাসনের নির্দেশে বাড়িটি লকডাউন করা হয়েছে।এ ঘটনায় বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, রবিবার(১৯শে এপ্রিল) মনিরামপুর নিহত শিশুর গ্রামের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হবে।তিনি আরো জানান,ওই পরিবারের পক্ষ থেকে জ্বরে আক্রান্ত হওয়া দুই মেয়ের সর্দি কাশি হলেও ভয়ে বিষয়টি কাউকে জানাননি।স্থানীয় ডাক্তারের কাছ থেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানাযায়।শুক্রবার রাতে বড় মেয়েটা(১১) বারবার বমি ও পাতলা পায়খানা করছিল।তার অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,বিষয়টি শোনা মাত্রই তার বাড়িটিকে লকডাউন করা হয়েছে।এবং পরিবারের সদস্যদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে।স্বাস্থ্য বিভাগকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর