ভিক্ষুকের কাছ থেকে ঘুষ নিলেন মহিলা মেম্বার

ভিক্ষুকুকে সরকারি ঘর পাইয়ে দেয়ার আশ্বাসে ১৭ হাজার টাকা ঘুষ নেয়ার দায়ে এক ইউপি মহিলা মেম্বারকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নে।

সূত্র জানায়, অতি দরিদ্রদের জন্য বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর বিতরণ প্রকল্পের আওতায় রাহেলা বেগম নামের এক ভিক্ষুক নারীর কাছ থেকে ১৭ হাজার টাকা আত্মসাত করে সংরক্ষিত নারী সদস্য মোস্তফা বেগম।

এমন খবর পেয়ে ভৈরবের ইউএনও লুবনা ফারজানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজেই বিষয়টি তদন্ত করেন। সত্যতা পেয়ে আটক করে নিয়ে আসেন ওই নারী মেম্বারকে। পরে গজারিয়া ইউনিয়নের সচিব মশিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইউএনও লুবনা ফারজানা বলেন, জনপ্রতিনিধিদের এমন নিকৃষ্টকাজ আমাদের জন্য খুবই দুঃখজনক। যে কোনো ধরণের সরকারি কাজে অনিয়ম হলে কঠোড়তর ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর