কক্সবাজার টেকনাফে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২ বিজিবি সদস্য। ঘটনাস্থল হতে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
নিহত ব্যক্তি উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার জেবর মুল্লুকের পুত্র জাফর আলম (৩০)।
বিজিবি অধিনায়ক জানান, রবিবার (১৯ এপ্রিল) রাতের টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল গোলার চরে টহলে যায়। এসময় ৩/৪ জন লোক বোঝাই একটি নৌকা চরে ভিড়ে। তখন বিজিবি জওয়ানরা তাদের ধাওয়া করলে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছূড়ে। এতে নায়েক আবুল হোসেন, সিপাহী আতিক হোসেন আহত হলে বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২লাখ ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ১টি ধারালো কিরিচ ও ১ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মৃত দেহটি মর্গে রাখা হয়েছে। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি