রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একমাসের বাড়ি ভাড়া দিতে না পারায় দুই মাসের শিশুবাচ্চাসহ একটা পরিবারকে বাসা থেকে বের করে দিয়েছে বাড়িওয়ালা। কাঁঠালবাগান ৫৭/৭ ফ্রি স্কুল স্ট্রীটের ওই বাড়ির মালিকের নাম শম্পা বেগম। আর সেখানেই তিন শিশুকন্যা ও স্ত্রী নিয়ে বসবাস করতেন গ্লাস ফিটিং মিস্ত্রি সেলিম মিয়া।
জানা যায়, করোনার প্রভাবে ২ মাস ধরে কোনো কাজ না থাকায় অর্থাভাবে ভাড়াটা দিতে পারন নি সেলিম। এ ব্যপারে তিনি বাড়ওয়ালা শম্পা বেগমের কাছে পরে একসাথে দিয়ে দিবেন বলে অনুরোধও করেছেন। কিন্তু বাড়িওয়ালার মন না গলায় বাধ্য হয়ে আশ্রয়ের সন্ধানে থানায় যান সেলিম।
থানা থেকে পুলিশ এসে সমাধানের জন্য শম্পা বেগমের দরজায় ডাকাডাকি করলেও তিনি সাড়া দেননি। তাই বধ্য হয়ে সেলিম মিয়াকে থানায় নিয়ে এসে আশ্রয় দেন পুলিশ সদস্যরা। একইসময় শম্পা বেগমকে ফোন করলে তিনি ক্ষিপ্ত হয়ে নানা রকম হুমকি দিতে থাকেন এবং জানান সেলিম মিয়ারা সব জিনিস পত্র ফেলে রেখে চলে গেছে।
কিন্তু এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান, শম্পা বেগম মিথ্যা বলেছেন। তিনি নিজেই সেলিম মিয়াদেরকে বাসা থেকে বের করে দিয়ে গেটে তালা মেরে দিয়েছেন। একইসাথে বাড়ি থেকে বের হওয়ার সময় সেলিমের ১০ বছরের শিশুকন্যাকেও বেশ কয়েকবার থাপ্পর মারেন।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই শম্পা বেগম বসুন্ধরা শপিং মলের কিছু ব্যবসায়ী ও কাঁঠালবাগান এলাকায় সুদের ব্যবসা করেন।
বার্তাবাজার/এসজে