পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামে দিনাজ প্রামাণিক (৪৬) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত ব্যক্তি উপজেলঅর দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
আজ রোববার ভোরে গ্রামের একটি পারিবারিক গোরস্থানের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। প্রাথমিক সুরতহালে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এম.সি