কুমিল্লার তিতাস উপজেলায় এক ইউপি সদস্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় মামলা করেছে এক ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাশিপুর গ্রামে। অভিযুক্ত সদস্য ওই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো.মোক্তার হোসেন। এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ মোক্তার হোসেন নির্বাচিত হওয়ার পর থেকেইে এলাকার নিরিহ লোকদের উপর অন্যায় অত্যাচার জুলুম করে আসছে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেনা। সম্প্রতি মোক্তার হোসেন এর নেতৃত্বে কাশিপুর গ্রামের আবুল কালামের চাচাতো ভাই মামুন মিয়া(২৮) ও নাজিম হোসেন (২২) এর উপর হামলা চালিয়ে মারাতœক আহত ও ব্যাপক ক্ষতি স্ধান করেছে। এঘটনায় আবু কালাম(৩৫)বাদী হয়ে মোক্তার মেম্বারসহ ১২ জনের নাম উল্যেখ করে এবং ৮/১০ জনের নাম অজ্ঞাত রেখে তিতাস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরো জানা যায়,কাশিপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তিদের প্রায় অকথ্য ভাষায় গালমন্দ করে থাকেন মুক্তার। গ্রামবাসী চেয়ে থাকা ছারা আর কিছুই করার থাকেনা। তার সাথে কেউ তর্ক দিলেই এলাকার কিছু খারাপ প্রকৃতির লোকজনদের নিয়ে তাদের উপর হামলা চালায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার নিরিহ লোকজন। এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মুক্তার বলেন আমি মারামারির ঘটনার সাথে জরিত ছিলাম না এবং আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা।মামলার তদন্ত কর্মকর্তা এস আই আব্দুল করিম বলেন মামলার তদন্তবার আমাকে দিয়েছে আমার তদন্ত কাজ অব্যাহত আছে। এদিকে ওই গ্রামের একাদিক পরিবার নাম প্রকাশ না করার শর্তে বলেন মুক্তার মেম্বারের এমন অত্যাচার থেকে রেহাই পেতে আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ অতিব জরুরী।
বার্তা বাজার/এম.সি