নোয়াখালীতে শ্বাসকষ্ট, কাশি, সর্দি ও ডায়াবেটিস নিয়ে ফিরোজা বেগম নামে এক নারী মারা গেছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম আইইডিআরসিতে পাঠানো হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিহত ফিরোজা বেগম চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ির। সে শ্বাসকষ্ট, কাশি, সর্দি ও ডায়াবেটিস নিয়ে মারা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম বলেন, আমরা তার মৃত্যুর সংবাদটি রাতে নিশ্চিত হই। প্রাথমিকভাবে তার করোনা উপসর্গ মনে হচ্ছে। সকালে আমাদের টিম পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করি।
তিনি আরও বলেন, তবে তার নমুনা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। এখন আমারা করোনা নিয়মে দাফনের ব্যবস্থ করব। একই সাথে ঐ বাড়িটির ১৮ পরিবারকে লকডাউন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে