সরিষাবাড়ীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্রেন্ডস সার্কেলের ত্রান বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতির কারণে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ যারা এখন কর্মহীন হয়ে ঘরে বসে আছে তাদের মাঝে ত্রান বিতরন করেছেন শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস সার্কেল ৷ রবিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে করোনা প্রতিরোধে স্প্রে ও নিরাপদ দুরত্ব বজায় রেখে এ ত্রান বিতরন করা হয়।

এসময় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক দিনমজুর ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়।

এসময় ফ্রেন্ডস সার্কেলের জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির, আল আমিন সরকার, নরুন্নবী, শামিম রেজা, মামুনুর রশিদ, সেলিম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর