‘চীন ইচ্ছাকৃতভাবে সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়েছে’ এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদেরকে দেখে নেয়া হবে এবং উপযুক্ত ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৮ এপ্রিল) হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, এই ভাইরাসের প্রকোপটা শুরু হওয়ার আগেই বন্ধ করতে পারতো চীন। কিন্তু তারা সেটা না করায় এখন সারা বিশ্ব ভোগছে।
তিনি আরও বলেন, এই কাজ যদি তাদের ভুল হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে এটা করে থাকে তাহলে তাদেরকে এর কঠিন ফল ভোগ করতে হবে।
করোনা ছড়ানোর পর যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল উহানের ল্যাব থেকে ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এদিকে চীনঘেঁষা দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধেরও ঘোষণা দিয়েছেন।
বার্তাবাজার/এসজে