লকডাউনের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ

মহামারি করোনাভাইরাসের কাছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাও এখন অসহায়। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮ শতাধিক মানুষ। করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জনের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে আমেরিকাজুড়ে চলছে লকডাউন। তবে এই লকডাউনে ব্যাপক অর্থ সংকটে পড়েছে দেশটির বাসিন্দারা। তাই লকডাউনের বিরোধিতা করছে বহু সংখ্যক মানুষ। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ।

অবশ্য, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছেন- দেশের অর্থনীতির স্বার্থে লকডাউন খুলে দেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছে ৩৯হাজার ১৫ জন মানুষ। করোনায় আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।

তবে কমেছে নিউ ইয়র্কের মৃতের সংখ্যা। স্থানীয় মেয়র অ্যান্ড্রো কোমো এরই মধ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন। তিনটি অঙ্গরাজ্যকে লকডাউনের বাইরে রেখেছেন ট্রাম্প। অর্থনৈতিক ক্ষতি এড়াতে লকডাউনের সময়সীমা কমোনার কথা বলেছেন ট্রাম্প।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর