লক্ষ্মীপুরে সর্বশেষ ৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজেটিভ রিপোর্ট আসে। এতে নতুন করে তিনজনসহ মোট ২২ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, নতুন ৩ জন করোনা রোগীর মধ্যে দুইজন সদর উপজেলার বাসিন্দা আর অপরজন রামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে রামগঞ্জে মোট ১৫ জন, সদরে ৩ জন, রামগতি ও কমলনগরে ৪ জন রোগী করোনা আক্রান্ত শনাক্ত হন।
বার্তাবাজার/এমকে