সংযুক্ত আরব আমিরাত প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে যেকোনও ধরনের ভুল তথ্য ছড়ালে ২০ হাজার দিরহাম (৪ লাখ ৬০ হাজার টাকা প্রায়) জরিমানার বিধি চালু করেছে। পাশাপাশি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অন্যান্য স্বাস্থ্য সংস্থাগুলোকে ‘প্রকৃত তথ্য’ প্রকাশের দায়িত্ব দিয়েছে দেশটির সরকার।
শনিবার (১৮ এপ্রিল) আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, যেকোনও ব্যক্তির জন্য মিথ্যা, বিভ্রান্তিকর বা সরকারি ভাবে যে ঘোষণা দেয়া হয়নি সেধরনের মেডিকেল তথ্য বা নির্দেশনা প্রিন্ট, অডিওভিজ্যুয়াল, সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে প্রচার বা প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
মূলত করোনাভাইরাস সম্পর্কিত গুজব প্রতিরোধেই এমন কঠোর ব্যবস্থা নিয়েছে আমিরাতের সরকার। এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৭ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০২ জন।
বার্তাবাজার/এমকে