প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স আগামীকাল। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স পরিচালনা করা হবে। ভিডিও কনফারেন্স সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এমকে