রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই এই হাসপাতালেই চিকিৎসাধীন আছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক কে এম মামুন মোর্শেদ।
পরিচালক ডা. মোর্শেদ জানান, গত বুধবার মেডিসিন বিভাগের একজন মেডিকেল অফিসার ও শিশু বিভাগে সহকারী রেজিস্টার হিসাবে কর্মরত তার স্ত্রী আক্রান্ত হয়েছেন।/ এরপর গত শনিবার (১৮ এপ্রিল) গাইনী বিভাগের একজন নারী মেডিকেল অফিসার, এবং মেডিসিন বিভাগের দুজন পুরুষ মেডিকেল অফিসারের দেহে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। তাদের মাঝে হাচি-কাশি ছাড়া তেমন গুরুতর কোনো লক্ষণ দেখা না গেলেও তাদের করোনা পজেটিভ এসেছে।
ডা. মোর্শেদ আরও জানান, হাসপাতালটিকে ১৩টি আলাদা আলাদা ওয়ার্ডে অন্তত ৪০০জন করোনা রোগীকে চিকিৎসা দেয়ার মত করে সাজানো হচ্ছে। ৪টি গ্রুপে ভাগ হয়ে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টরা কাজ করবে। টানা ৭ দিন কাজ করার পর তারা ১৪ দিন করে কোয়ারেন্টাইনে থাকবে
আগামী ৪/৫ দিনের মাঝেই করোনা চিকিৎসার জন্য হাসপাতালটি পুরোপুরি প্রস্তুত হবে বলে জানান।
বার্তাবাজার/এসজে