ভারতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়ালো

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ৫০০-এর বেশি মানুষ। একইসাথে আক্রান্তও হয়েছেন ১৫ হাজার ব্যাক্তি। রোববার (১৯ এপ্রিল) সকালে ভারতের গণমাধ্যম ‘দ্য হিন্দু’ তাদের লাইভ করোনা আপডেট থেকে এই তথ্য জানায়।

গণমাধ্যমটি জানায়, ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে ৫২২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৬৭ জন।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১ দিনে ভারতে ৪৩ জন মারা গেছে ও আক্রান্ত হয়েছে ৯৯১ জন। যা নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছিল ১৪ হাজার ৭৯২ জন ও মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৮৮ জনে।

এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭০৬ জনে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর