যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ১০ বাংলাদেশিসহ ১৮৬৭ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৮৬৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে।

শুধু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ। এছাড়া মোট ১৭০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটিতে ২ লাখ ৪১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বহু বাংলাদেশিও আছেন।

পুরো যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৮ হাজারের বেশি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তাদের অভিযোগ বাসায় থেকে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দ্রুত লকডাউন তুলে নেয়ার দাবিও জানান তারা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর