বরিশালে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে নতুন করে আক্রান্তদের মধ্যে একজন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক এবং অপর দুই জন একই মেডিকেলে কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। এ নিয়ে জেলায় মোট ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
মেডিসিন বিভাগের ওই চিকিৎসকের আগে একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দায়িত্ব পালন করেন। অপরদিকে দুই ইন্টার্ন চিকিৎসক মেডিকেল কলেজ ছাত্রাবাসে গত শুক্রবার করোনায় আক্রান্ত পঞ্চম বর্ষের এক ছাত্রের ঘনিষ্ঠজন।
গত ১২ এপ্রিল প্রথমবারের মতো হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন রোগীর দেহে করোনা শনাক্ত হয়।
গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ৮ জন, গৌরনদীতে ৩ জন, বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলায় ১ জন করে এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্স ও শের-ই বাংলা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীসহ মোট ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
সব শেষ শনিবার রাতে নমুনা পরীক্ষায় ১ জন চিকিৎসক এবং ২ জন ইন্টার্ন চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়।
বার্তাবাজার/এমকে