করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ১ লাখ ৬০ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৩১ হাজার ২ জনে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৭ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৯৬ হাজার ৬৪২ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১৫ লাখ ৭৩ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ২৮১ জনের শরীরে রয়েছে মৃদু সংক্রমণ। অন্যদিকে ৫৫ হাজার ২৬৫ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৯ হাজার ১৪ জন। আক্রান্তের সংখ্যা হিসাবে এর পরের পাঁচটি দেশ হলো স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২ হাজার ১৪৪ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৮৪ জন, সুস্থ হয়েছে ৬৬ জন। দেশে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ১ হাজার ৮৯৬ জনের শরীরে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর