কেরানীগঞ্জে আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট ৩৭

ঢাকার কেরানীগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে আরও পাঁচজনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। আর এতে মৃত্যু হয়েছে দুজনের।

শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তরা উপজেলার জিনজিরা, আঁগানগর, কোন্ডা ও কালিন্দী ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে দুজন নারী বাকিরা পুরষ। তাদের বয়স ৩০ থেকে ৫০ বছর।

ডা. মোবারক বলেন, শনিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত পরীক্ষার ফলাফলের মাধ্যমে দুুই নারীসহ ওই পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তাদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে করোনা আক্রান্তদের স্বজনদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর