চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন মাশরাফির নানা

করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে মাশরাফি যখন নিজ এলাকার মানুষের পাশে শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, জনসাধারণের সুরক্ষায় নিচ্ছেন নানা উদ্যোগ তখনই খারাপ খবরটা শুনলেন নিজের কাছের আত্মীয়ের ব্যাপারে।

করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ডা. মাসুদ আহম্মেদের। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক। ১৮ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৬ টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। এখনো পর্যন্ত খুলনায় ৬২৭ টি পরীক্ষা হয় যার পাঁচটিতে করোনা শনাক্ত হয়।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবদুল আহাদ জানান, ‘ঐ সহকারী অধ্যাপকের (মাসুদ আহম্মেদ) জ্বর, গলাব্যথা ও শরীরে ব্যথা থাকায় আজ (১৮ এপ্রিল) করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

উল্লেখ্য, মাশরাফির নিজের নানা-নানী আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর