কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ স্টাফ করোনায় আক্রান্ত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শনিবার ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।এর আগে গত বুধবার রাতে প্রকাশিত রিপোর্টে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত কাপাসিয়া উপজেলায় ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান জানান, হাসপাতালের আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নার্সিং কলেজে আইসোলেশন ইউনিট স্থাপন করে রোববার দিন থেকে রাখার ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা জানান, উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিট স্থাপন করে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর