বরিশালে নতুন করে তিনজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত তিনজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।
আক্রান্ত তিন চিকিৎসকের সংস্পর্শে কারা কারা এসেছেন তা জানার চেস্টা করা হচ্ছে বলেও মিডিয়া সেলে জানানো হয়েছে।
এ নিয়ে বরিশালে ২০জন করোনায় আক্রান্ত হল। এর মধ্যে মুলাদীতে একজন মারা গেছে। আক্রান্তদের মধ্যে একজন নার্স ও একজন মেডিকেল স্টুডেন্ট রয়েছে।
উল্লেখ্য, ১২ এপ্রিল বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জে প্রথম ২ করোনা রোগী শনাক্ত হয়। এখন আক্রান্ত ২০ জনের মধ্যে সবচেয়ে বেশি বাবুগঞ্জে ৮ জন, বরিশালে ৫ জন, গৌরনদীতে ২ জন, হিজলা ও মুলাদী, বাকেরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, আগৈলঝাড়ায় ১ জন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস