মাওলানা আনসারীর জানাজায় লোক সমাগম না ঠেকাতে পারায় ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবা‌ড়িয়ায় বরেণ্য ইসলামী আলোচক মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোক সমাগ‌মের বিষ‌য়ে যথাযথ ব্যবস্থা নি‌তে না পারায় সরাইল‌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়েছে।

রাত ১১টার দিকে পু‌লিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শনিবার(১৮ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা হয়। জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষ হাজির হন সেখানে। মাঠে জায়গা না পেয়ে বহু মানুষ ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে রাস্তায় অবস্থান নেন।

এর আগে করোনা পরিস্থিতিতে জানাজায় লোকসমাগম কেন ঠেকানো গেল না জানতে চাইলে ওসি জানিয়েছিলেন, ‘আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। আমরা গতকালই ওই মাদরাসায় গিয়ে বলে এসেছিলাম- জানাজায় যেন বেশি লোকের সমাগম না করা হয়। তারা বলেছিল, ৫০/৬০ জন যারা মাদ্রাসায় আছেন, শুধু তারাই অংশ নেবেন। বাইরের কাউকে ডাকা হয়নি। কিন্তু সকাল ১০টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে থেকে হঠাৎ হাজার হাজার মানুষ জমা হতে শুরু করে। তখন আমাদের কিছুই করার ছিল না।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর