করোনা মোকাবিলায় নিজের ব্যাট নিলামে তুলছেন মুশফিক

করোনা মোকাবেলায় অসহায়দের পাশর দাড়াতে এবার নিজের প্রথম ডাবল শতক হাঁকানো ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন মুশফিক। এমনটাই নিশ্চিত করেছেন মুশফিকুর রহিমের ম্যানেজার বর্ষণ কবির। বাংলাদেশে যেহেতু নিলামের কোনো প্ল্যাটফর্ম নেই তাই বিষয়টি এখনও আলোচনার মধ্যেই আছে বলে জানিয়েছেন তিনি।

করোনার কারনে দেশে চলতি অঘোষিত লকডাউনে খেটে খাওয়া মানুষেরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। তাই তাদের পাশে দাড়াতে গতকাল ফেইবুক লাইভে এসে ক্রিকেটারদের ব্যাট-জার্সি নিলামে তুলার কথা বলেন সাকিব। এবার তার কথায় অনুপ্রাণিত হয়ে নিজের প্রথম ডাবল শতক হাঁকানো ব্যাট নিলামে তোলার পরিকল্পনা করছেন মুশফিক।

যদিও এই বিষয়ে এখনও তিনি চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে অভিজাত ক্রিকেটে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাবে প্রথম বাংলাদেশি হিসেবে প্রবেশ করেছিলেন মুশফিক। সেবার ঠিক ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি।

এর আগে বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্ক পাঠিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এছাড়াও ২৭ জন ক্রিকেটারদের সাথে নিজের বেতনের অর্ধেকাংশ করোনা মোকাবেলায় দিয়েছেন তিনি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর