কলারোয়া থেকে পালিয়ে যাওয়া তরুণী যশোর ভেকুটিয়া থেকে উদ্ধার, তরুন গ্রেপ্তার

যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের এক বাড়ি থেকে অপ্রাপ্ত বয়স্ক ফারজানা ইয়াসমিন ইশা(১৭)নামে এক তরুনীকে উদ্ধার ও আকাশ (২০)নামে এক তরুনকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

শনিবার(১৮ই এপ্রিল) গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের আজহারুল ইসলামের মেয়ে ফারজানা ইয়াসমিন ইশা(১৭)ও যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে আকাশ (২০)।

যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়,গত ২০শে মার্চ সকাল সাড়ে ৯ টায় ফারজানা ইয়াসমিন ইশা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়। আর বাড়িতে না ফেরায় ইশার পিতা আজহারুল ইসলাম কলোরায়া থানায় বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) একটি সাধারণ ডাইরী করেন। কলারোয়া থানার সাধারণ ডাইরী নং-৬১৫ তারিখঃ ১৬/০৪/২০ ইং।

গতকাল শুক্রবার(১৭ই এপ্রিল) আজহারুল ইসলাম উক্ত সাধারণ ডাইরী নিয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে বলেন তার মেয়ে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে রয়েছে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আক্তার হোসেনের বাড়ি হতে ইশাকে উদ্ধার করে। ইশার সাথে আক্তার হোসেনের তরুন ছেলে আকাশকে গ্রেফতার করে। দুই জনের অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ইশাকে তার পরিবারের লোকজন গ্রহন করতে অনীহা প্রকাশ করায় তাদের দুই জনকে নিরাপত্তা হেফাজতে রাখতে যশোর আদালতে সোপর্দ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর