রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল কালামের দাফন সম্পন্ন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৬৮) আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৮ এপ্রিল শনিবার বিকাল ০৩:৩০ মিনিটে মুক্তিযুদ্ধের এই অকোতভয় বীর সৈনিক শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিঁনি শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের খাবারের পর তার শরীর খারাপের কথা তার পরিবারের সদস্যদের বলেন। পরিবারের সদস্যরা হাসপাতালে নেয়ার প্রস্তুতি নেয়ার সময় হঠাৎ হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে সন্ধা ৬.১০ মিনিটে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে পুলিশের একটি চৌকস দল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আহসান জিসান, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহূল আমিন তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

দেশের চলমান করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক ভাবে রাত ৯টায় তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম ভাসানী, কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে আলম, সাবেক চেয়ারম্যান ফিরোজ খান নুন, আজাহার আলী সহ এলাকায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর