সারা পৃথিবী যখন করোনার থাবায় আক্রান্ত, ঠিক সেই মহুর্তে কিছু প্রতারক মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে যাচ্ছে।কেউ নিত্যপণ্য নিয়ে, কেউ চিকিৎসা সামগ্রী নিয়ে, কিন্তু বর্তমানে মানুষ নতুন প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা করছেন কক্সবাজারের জেলা প্রশাসক।
সেটা হচ্ছে পিপিই, রেইনাকোট, মাস্ক, চশমা এবং করোনা ভাইরাস সংক্রমণরোধী বিভিন্ন পোষাক পরিধান করে করোনা রোগী খোঁজা, টেস্টের জন্য শরীরের স্যাম্পল কালেকশন ইত্যাদি অজুহাতে ছদ্মবেশে বাড়িতে ঢুকে অপরাধকর্ম সংঘটিত করার আশংকা রয়েছে। এ ধরণের কেউ বাড়িতে গেলে সুনিশ্চিত নাহয়ে বাড়ির দরজা খোলা যাবেনা। এ ধরনের ছদ্মবেশী দুষ্কৃতকারী প্রতারক থেকে সতর্ক থাকতে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলার সকল নাগরিকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে শনিবার (১৮) এপ্রিল এক স্ট্যাটাসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে লকডাউন (Lockdown) চলা অবস্থায় অপরাধীরা বিভিন্ন কায়দায় অপরাধ কর্ম করতে পারে। এ অবস্থায় পিপিই পরিহিত ছদ্মবেশী দুষ্কৃতকারীদের বাসা-বাড়ীতে ঢোকার চেষ্টা করলেই তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আগে নিকটস্থ থানা, ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ, জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ, সিভিল সার্জনের নিয়ন্ত্রণ কক্ষ সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস