কক্সবাজারের পাহাড়তলী এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ছৈয়দ আলম উরফে বিডি আর ছৈয়দ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছৈয়দের পুত্র জুয়েল রক্তাক্ত আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরতলীর রসুলুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় পৌর কাউন্সিলর জাহেদা মোর্শেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র আলমগীর ও তার সাঙ্গ-পাঙ্গদের নিয়ে অতর্কিত ভাবে বিডিআর ছৈয়দ ও তার পুত্র জুয়েলকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।
পরে সংবাদ পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই আরিফ ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দকে মৃত ঘোষনা করেন।
এরবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজান কবির জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক সেবনে বাঁধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডের ঘটনা ঘটে। আহত জুয়েল চিকিৎসাধীন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
কেএ/বার্তাবাজার