যশোর শহরের দড়াটানায় সড়কের ওপর পথচারীদের করোনা জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক বুথ স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার(১৮ই এপ্রিল)দুপুরে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ আনুষ্ঠানিকভাবে বুথের কার্যক্রম উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন।
যশোর জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেঃ কর্নেল নিয়ামুল হালিম জানান,নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রামণরোধে সরকারি নির্দেশে মানুষের ঘরে থাকার কথা। কিন্তু অনেকেই চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঘরের বাইরে আসছেন।
তাদের জীবাণুমুক্ত রাখতে সেনাবাহিনীর উদ্যোগে শহরের দড়াটানায় জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে।এ বুথের ভেতর দিয়ে যাতায়াত করলে কুয়াশার মতো করে জীবাণুনাশক পথচারীদের শরীরে স্প্রে হয়ে যাবে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত এটা চালু থাকবে এবং এতে জীবাণু ধ্বংস হবে।যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান,এ বুথের ভিতরে প্রবেশ করলে শরীরে কোন জীবাণু থাকলে সেটা জীবাণুমুক্ত হবে।
করোনায় জেলা প্রশাসন জনসাধারণকে নির্দেশনা দিচ্ছে- ঘর থেকে বাহির না হওয়ার। তার পরেও অনেকেই জরুরি কাজে যারা ঘর থেকে শহরে আসছে। তাদের জন্য এই জীবাণুনাশক বুথ নির্মাণ করা হয়েছে।
কেএ/বার্তাবাজার