আজ(শনিবার) আশকোনা ডিলারবাড়ী পানির পাম্প সংলগ্ন ঢাকা মহানগর উত্তর, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলহাজ্ব সোহেল রেজা তার নিজস্ব বাসভবনের সামনে ত্রাণ বিতরণ করেন।
প্রায় ৩৫০ জন মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়, যা তিনি ব্যক্তিগত উদ্যোগে করেন। এ সময় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন “ব্যক্তিগত উদ্যোগে আমার এই ত্রাণ বিতরণ সবার জন্য উন্মুক্ত। কারণ মধ্যবিত্তরা লজ্জায় কারো কাছে চাইতে পারে না। তাদেরকে একটু সহায়তা করাই আমার মূল লক্ষ্য”।
ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও একজন মানবতার প্রতীক হিসেবে পরিচিত আলহাজ্ব মোঃ সোহেল রেজা তিনি। তিনি শ্রদ্ধার সাথে উত্তরা মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সহ-সভাপতি জনাব আলহাজ্ব হাবিব হাসানের কথা উল্লেখ করেন।
তিনি বলেন- এমন নেতাদের প্রদর্শিত পথে অনুসরন করছি আমি। আমাদের সকলের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শুধু ভোটের রাজনীতি নয়, ভোটার আইডি কার্ড দেখে নয়- প্রত্যেক দুস্থ মানুষকে সাহায্য করা উচিত।
আলহাজ্ব সোহেল রেজা, সহ-সভাপতি, বিমানবন্দর থানা,আওয়ামী লীগ বলেন- আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণ শুরু করেছি। আল্লাহ যতদিন সহায়তা দিবে, অসহায় মানুষের জন্য চাল, ডাল, আলু, লবন, তেল, সাবান, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করবো,ইনশাল্লাহ।
আজ মাত্র ৩৫০ প্যাকেট বিতরণ করা হলো গরিব-দুঃখীদের মাঝে। যথেষ্ট খাবার মজুদ করেছি। করোনার ভয়াবহতা শেষ না হওয়া পর্যন্ত আমার এ কর্মসূচী চলবে। আমি ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণের সেবাই আমার মূল উদ্দেশ্য।
তিনি কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান- ভোটার আইডি কার্ড নয়। গরীব অসহায় মানুষের সেবা করুন, সাহায্য দিন। তিনি সবাই বারবার হাত ধোঁয়া, পরিস্কার পরিছন্ন থাকা ও বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেন।
নিরাপদ দূরত্ব বজায় রেখে সুষ্ঠু পরিবেশে তিনি এক এক করে ত্রাণ বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে তিনি এগিয়ে যেতে চান মানব কল্যাণে। তিনি সকল নেতাকর্মী ও সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। সচেতনতাই এই রোগের প্রধান প্রতিষেধক। তিনি সচেতনতা বাড়াতে সকলকে পরামর্শ দেন।
জনাব আলহাজ্ব সোহেল রেজা সাহেবের জনপ্রিয়তার নমুনা পাওয়া যায় অসহায় মানুষের ভালবাসা দেখে। সকলেই প্রান ভরে তার জন্য দোয়া করেন।
এলাকার ভোটার না হলে ত্রাণ পাবেন না, এমনটা যেন না হয়। তিনি সকল কাউন্সিলদের প্রতি উদাত্ত আহ্বান জানান- ভোটের রাজনীতি নয়, আসুন মানবতার রাজনীতি করি। এদেশকে প্রকৃত সোনার বাংলায় রূপান্তর করি।
কেএ/বার্তাবাজার