যশোর চৌগাছা উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালিয়ে স্প্রে মেশিনের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৫ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা(২০)নামে এক যুবককে আটক করেছে চৌগাছা থানার পুলিশ।শনিবার(১৮ই এপ্রিল)দুপুরে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, ঝিকরগাছা উপজেলার কায়েমকোলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে সোহেল রানা(২০)। চৌগাছা থানার(ওসি) রিফাত খান রাজীব জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার বাজেখড়িঞ্চা গ্রামে অভিযান চালালে ওই ব্যক্তি নিজেকে করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী হিসেবে জীবাণুনাশক স্প্রে করছে বলে জানায়।এ সময় তাকে চ্যালেঞ্জ করলে ওই স্প্রে মেশিনের ড্রামের মধ্যে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
তিনি আরো জানান,মাদকসহ আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে সোপর্দ করা হবে।
কেএ/বার্তাবাজার