করোনার সব চিকিৎসা সরকারি খরচে হচ্ছে: শেখ হাসিনা

করোনার নমুনা সংগ্রহ থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সকল কিছু সরকারি খরচে করা হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার(১৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যাদের করোনা পরীক্ষা করা হয় তাদের থেকে কোনো খরচ নেয়া হয় না। সকল খরচ সরকার বহন করছে এবং তা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। আসলে ভাইরাসটা মোকাবিলার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরণ করে, বিশেষ করে স্বাস্থ্য সেবাটা নিজস্ব কিছু চিন্তা ভাবনা দিয়েই আমরা পদক্ষেপ নিতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্কুল, কলেজ বন্ধ করে দেই। প্রত্যেকের যাতায়াত আমরা সীমিত করে দেই। আমরা ন্যাশনাল প্ল্যান ফর কোভিড-১৯ প্রণয়ন এবং তা বাস্তবায়ন করি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বাস্থ্য সেবাদানকারী ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৩০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে দুই হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। যার মাঝে ৮৪ জন মারা গেছেন। দেশে এবং বিদেশে প্রচুর বাঙালি মারা গেছেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর