নোয়াখালীতে স্কুলছাত্রী ও কলেজছাত্রের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পৃথকস্থান থেকে পারভিন আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রী ও আব্দুল আজিজ (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যু দু’টি নিয়ে রহস্য থাকায় শনিবার রাতে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হচ্ছেন, চরএলাহি ইউনিয়নের ৯নং ওয়ার্ড গাংচিল গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ছাত্রী পারভিন আক্তার এবং সিরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহম্মদনগর গ্রামের মাহমুদুল হকের ছেলে ও সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল আজিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্কুল ছাত্রী পারভিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার মা ও ভাইয়ের সাথে বাকবির্তক হয়। শনিবার সকালে ওই ছাত্রীর ঘর থেকে কান্নার শব্দ পেয়ে বাড়ীর লোকজন ভেতরে গিয়ে পারিভনের লাশ দেখতে পায়। স্থানীয়দের ধারণা মা ও ভাইয়ের সাথে অভিমান করে পারভিন গলায় ফাঁস দিয়ে রাতেই আত্মহত্যা করেছে। তার গলায় একটি দাগ রয়েছে। কিন্তু তার পরিবারের দাবী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে পারভিন।

অপরদিকে, শনিবার দুপুরে ঘরের বাহিরে যাওয়া নিয়ে কলেজ ছাত্র আব্দুল আজিজকে বকাবকি করে তার মা। ঘটনায় মায়ের সাথে অভিমান করে শনিবার বিকালে নিজেদের ঘরে ওলনা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আজিম। নিহতের পরিবারের দাবী আজিম মানুষিকভাবে অসুস্থ ছিল।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো রবিউল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর