মুন্সীগঞ্জে ম্যজিস্ট্রেটের গাড়ি দেখে বউ রেখে পালালেন স্বামী

টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্র্যট ও পুলিশের গাড়ি দেখে দোকানে বউ রেখে পালায়ন করেন দোকান মালিক ব্যাবসায়ী স্বামী। এতে বিপাকে পড়েন স্ত্রী।

সামাজিক দুরত্ব বজায় রাখতে প্রতিদিনের ন্যায় শনিবার দুপুরে উপজেলার পাঁচগাও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি উছেন মে।

এ সময় তিনি পাঁচগাও ফকির বাড়ি মসজিদের বীপরিতে মুদি দোকান রাতুল স্টোরের সামনে আসলে ওই দোকান ব্যাবসায়ী পাঁচগাও গ্রামের মোশারফ খান তার বউকে দোকানে রেখে পালিয়ে যান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্র্যট দোকানে মূল্য তালিকা না থাকার কারনে ওই দোকানের মালিককে পাঁচশত টাকা জরিমানা করেন। ব্যাবসায়ী মোশাররফ খান জানান, দোকানে নর্মাল(দুই টাকা) দামের আইসক্রিম রাখায় জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি উছেন মে জানান, দোকানে মূল্য তালিকা না থাকায় ওই দোকানকে ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। সে সময় দোকান মালিক ছিলোনা দোকানে মালিকের স্ত্রী ছিলো। স্ত্রীর কাছ হতে টাকা আদায় করা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর