নারায়ণগঞ্জে ৫১ জনের টেস্টে ৪০ জনেরই করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নারায়ণগঞ্জে মোট ৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪০ জন শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ৪০ জনসহ নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জন।

শনিবার সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় মোট ৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৩০১ জনের ফলাফলে পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত মারা গেছে ২৪ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর