‘ত্রাণ কমিটি নিয়ে টিআইবি-বিএনপি না বুঝেই মন্তব্য করেছে’: তথ্যমন্ত্রী

সরকারি ত্রাণ বিতরণে কমিটির কোনো ভূমিকা নেই, সেটি না বুঝে তড়িঘড়ি করে বিবৃতি দিয়ে টিআইবি ও রিজভী সাহেব দায়িত্বশীলতার পরিচয় দেননি বরং চরম দায়িত্বহীনতারই পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শনিবার(১৮ এপ্রিল) বিকেলে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত যে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে বলা হয়েছে, তা শুধু দলীয় ত্রাণের সুষ্ঠু বিতরণ ও সমন্বয়ের জন্য, সরকারি ত্রাণ বিতরণের জন্য নয়।

তিনি আরও বলেন, দলীয় ত্রাণ কমিটির কাজ হবে শুধু আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ত্রাণ বিতরণ করা। এবং আওয়ামী লীগের সব পর্যায়ের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই যে ত্রাণ বিতরণ করছেন, তা সমন্বয় করা, যাতে সব মানুষের কাছে ত্রাণ পৌঁছায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর