নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ১৯টি সংগঠনের মাঝে ২হাজার ২শত জনকে ত্রান দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পযর্ন্ত নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রান হিসেবে এই খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের নির্দেশনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে এই ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। নওগাঁ জেলার ওই সব সংগঠনের নেতারা জানান, করোনা ভাইরাসের কারণে গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন সংগঠনের লোকজন কর্মহীন হয়ে পড়ায় তারা মানবেতর জীবন যাপন করছিলেন।
এসময় স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে তাদের দুর্দশার কথা বললে তিনি এই সহযোগিতার ব্যবস্থা করেন। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার