ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা। আক্রান্ত পুরুষদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে এবং নারীদের বয়স ৩৫ ও ৩৭ বছর। তারা জিনজিরা, আগানগর, কোন্ডা ও কালিন্দী ইউনিয়নের বাসিন্দা।
আজ শনিবার কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচজনেরই শারীরিক অবস্থা ভালো আছে। তাই এখনো তাদের হাসপাতালে পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে তারা বাসাতেই রয়েছেন।
এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
কেএ/বার্তাবাজার