দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে অনাহারে-অর্ধাহারে জীবন কাটাচ্ছেন নিঃস্ব, অসহায় ও সহায় সম্বলহীন মানুষ। সরকারের পাশাপাশি এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেক বৃত্তবান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এরই মধ্যে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হোটেল শ্রমিক, বাস ও ট্রাক শ্রমিক, নির্মান শ্রমিক, রিক্সা ও ভ্যান শ্রমিক, লোড-আনলোড শ্রমিক, দলিত সম্প্রদায়ের নিঃস্ব সম্বলহীন তিন হাজার পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা তাসভীর উল ইসলাম।
শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সহযোগিতায় উলিপুরস্থ তার নিজ বাস ভবন থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উলিপুর পৌরসভার মেয়র তারিক আবুল আলা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা যুবদলের সভাপতি এরশাদুল হাবীব নয়ন, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান প্রমুখ। উপজেলার তিন হাজার পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
কেএ/বার্তাবাজার