কোম্পানীগঞ্জে করোনা দুর্যোগে কর্মহীনদের পাশে ‘শ্যাড়ো ফর হিউম্যান বিং’

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ বা করোনাভাইরাস। দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ৭০ ছুঁই-ছুঁই। এমন পরিস্থিতিতে করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে থেমে নেই সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘ শ্যাড়ো ফর হিউম্যান বিং ‘ তারা সাধ্যমত যতটুকু আছে তা নিয়েই দাঁড়াচ্ছেন করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া অসহায় এবং নিম্ন আয়ের নারী – পুরুষ মানুষের পাশে।

নিজ উদ্যোগে উপজেলার প্রায় ২’শ অসহায় এবং ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন ত্রাণ সহায়তা নিয়ে।সংগঠনের ফাউণ্ডার কামরুল হাসান ফয়সল এর সাথে আলাপ করা হলে তিনি জানান ,চলতি বৎসরের মার্চ মাসে আত্মপ্রকাশ ঘটেছিল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ শ্যাড়ো ফর হিউম্যান বিং ‘ নামের অলাভজনক এই সামাজিক সংগঠনটি। স্বল্পসময়ের মধ্যে সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে পড়ে উপজেলার সর্বত্র। বর্তমানে দেশে বিদেশে ১শ’ জন সদস্য রয়েছে। চলমান সংকটময় মুহুর্তেও প্রতিদিন এই সামাজিক সংগঠনের সদস্যরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে ।

করোনা দুর্যোগের শুরু থেকেই নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তারা। কর্মহীন মানুষকে সাহায্য সহযোগিতার জন্য খোলা হয়েছে একটি হেল্প নাম্বার যার নম্বর- ০১৮১২৩৩০১৬৬ হেল্প লাইনে ফোন দিয়ে সহযোগিতা চাইলে গোপনীয়তা রক্ষা করে খাবার পৌঁছে দিচ্ছে উপকার ভোগীদের ঘরে ।এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর