কিশোরগঞ্জের হোসেনপুরে গণধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী শ্রমিক। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার(১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার পারভিন আক্তার (১৭) নামের এক কিশোরী উপজেলার শাহেদল ইউনিয়নের এসআরডি স্কুলের পেছনে সেভেন স্টার বেকারিতে শ্রমিকের কাজ করতেন।
গতকাল বন্ধ থাকা ওই বেকারিতে কাজের কথা বলে ডেকে আনা হয়। পরে মেয়েটি সহকর্মীরা তাকে মিথ্যা বলে আনা হয়েছে সে বুঝতে পারে। মেয়েটিকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ফাঁদে ফেলে জাহাঙ্গির, তারা মিয়া, জামান ও সুমন তাকে উপজেলার জিনারী গ্রামে মনসুর মেম্বারের বাড়ির পেছনে একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটির অভিযোগ, আজ শনিবার ১৮ এপ্রিল সকালে বিষয়টি স্থানীয় মনসুর মেম্বারকে জানানো হলে সেখানে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। ব্যার্থ হয়ে মেয়েটিকে পূণরায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কর্মস্থল সেভেন স্টার বেকারিতে পাশে নিয়ে আসে সহকর্মী চার ধর্ষক। ঠিক তখনই তাদের চলাফেরার গতিবিধি দেখে সন্দেহ হলে পপি Ecatto প্রকল্পের গ্রুপ সদস্যরা তাদের আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় তিন ধর্ষককে। তবে পালিয়ে যায় সুমন নামে আরেক ধর্ষক।
গ্রেফতারকৃতরা হলো: জাহাঙ্গির, তারা মিয়া ও জামান।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী জানান, মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
হোসেনপুর থানা পুলিশের ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/কে.জে.পি