কালোবাজারে বিক্রি হওয়া ৫৯৬ লিটার তেল উদ্ধার, আটক ৪

নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের টিসিবি পণ্য কালোবাজারে বিক্রি হওয়া ৫৯৬ লিটার সেয়াবিন তেল, এক বস্তা ডাল ও এক বস্তা চিনি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আটক করা হয় এক ডিলারসহ ৪ ব্যবসায়ীকে।

আজ শনিবার(এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় অভিযান চালিয়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপনে খবর পেয়ে শহরের সতাল এলাকায় কয়েকটি দোকানে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাইশা স্টোর থেকে ২৮২ লিটার, তাহের স্টোর থেকে ১৫২ লিটার তেল এবং বিসমিল্লাহ স্টোর থেকে ১৬২ লিটার তেল, এক বস্তা ডাল ও এক বস্তা চিনি উদ্ধার করা হয়। এ পণ্যগুলো টিসিবির ডিলাররা অন্য ব্যবসায়ীদের কাছে কালোবাজারে বিক্রি করে দেন বলে জানায় র‌্যাব।

এ সময় আটক করা হয় আব্দুল হাকিম, আবু তাহের ও মাহতাব উদ্দিন নামে তিন ব্যবসায়ীকে। তারা জানান, তারা টিসিবির ডিলার অলির কাছ থেকে পণ্যগুরো কিনেছেন। পরে অলিকেও আটক করা হয়।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান জানান, বিক্রি করে দেয়া টিসিবি ডিলারদের খুঁজে বের করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর