সুনামগঞ্জে একদিনেই বজ্রপাতে প্রাণ গেল ৪ কৃষকের

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ জন নিহত। আজ শনিবার সকালে অতিমাত্রায় ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন জেলার শাল্লা উপজেলার নারায়ণপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে শংকর সরকার(২৬), জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামে শিপন মিয়া (৩২), দিরাই উপজেলায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মফিজ উল্লার ছেলে তাপস মিয়া (৩৫) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার সকালে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টিপাত ও সাথে বজ্রপাতের ঘটনা ঘটে । নিহতদের সবাই স্থানীয় হাওরে ধান কাটা এবং কৃষি কাজে ব্যস্ত ছিলেন। স্ব -স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন বজ্রপাতে নিহতদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর