করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যর স্ত্রী।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, এমপির স্ত্রী মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। বর্তমানে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকালে সংসদ সদস্যর একমাত্র কন্যা মুঠোফোনে বলেন, ‘সৃষ্টিকর্তা হয়তো কোনোভাবে আমাদের পরীক্ষা করছেন। তিনি সর্বশক্তিমান, তার দয়া এবং চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে আমার আম্মু শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আশা করছি।’ সবার কাছে দোয়া চেয়ে চৈতি আরো বলেন, ‘আম্মু আগের চেয়ে ভালো আছেন। সবাই দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
বার্তাবাজার/কে.জে.পি